প্রিয় উত্তরদাতা,
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অধীনে একমাত্র দেশব্যাপী পুঁজিবাজার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং বিল্ডনেশন (BuildNation)- সচেতনতা এবং দক্ষতা তৈরি করার জন্য একটি সমন্বিত ইকোসিস্টেম/প্ল্যাটফর্ম যা বিশেষায়িত প্রোগ্রামের মাধ্যমে কর্মসংস্থান, নিয়োগ, কর্মদক্ষতা উন্নতি, ব্যক্তি/সম্প্রদায়কে ক্ষমতায়ন করা, তাদের সর্বাধিক সম্ভাবনা অর্জন করতে সক্ষম করা নিয়ে কাজ করে।
বিআইসিএম এবং বিল্ডনেশন যৌথভাবে বাংলাদেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণের পেছনের কারণ বুঝতে যৌথভাবে জরিপ করছে। আপনার অংশগ্রহণ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। আমরা নিশ্চিত করতে চাই যে এই গবেষণাটি শুধুমাত্র একাডেমিক উদ্দেশ্যে এবং আপনি যে তথ্য প্রদান করবেন তা কঠোরভাবে গোপনীয়। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।